Sylhet Today 24 PRINT

রাজধানীর বাড্ডায় টিভি চ্যানেলের সরঞ্জামসহ আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে অনুমোদনহীন দু’টি টিভি চ্যানেলের সরঞ্জাম ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, অনুমোদন ছাড়াই এইচ বাংলা ও নেহা চ্যানেল দীর্ঘদিন ধরে সম্প্রচার কার্যক্রম করে আসছিল। তারা সিডি পাইরেসির সঙ্গেও যুক্ত।

তিনি আরো জানান, পাইরেটেড সিডি তারা চ্যানেলের মাধ্যমে দেখাতো। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার ওই বাসায় অভিযান চালিয়ে তাদের চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে ঘটনাস্থলে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.