Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে অস্ত্রসহ তিন যুবক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত লাগোয়া এক গ্রামে  অভিযান চালিয়ে দু’‌টি ‌বিদেশি পিস্তল ও এক রাউন্ড গু‌লিসহ তিন বাংলাদে‌শিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)।

সোমবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে ২১ ব্যাটা‌লিয়নের বিজিবি সদস্যরা তাদের‌ আটক করেন।

বেনাপোলের পুটখালী বি‌জি‌বি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন  জানান, রাতে এক সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে ফেরার পথে তাদের দু’‌টি ‌বিদেশি পিস্তল ও এক রাউন্ড গু‌লিসহ আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.