Sylhet Today 24 PRINT

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার হাঁসেরভিটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। 

নিহতরা হলেন মা ছবিরন বেগম (৪২), ছেলে সাইফুর রহমান (২২) ও সাইফুরের স্ত্রী মমতাজ (২০)।

বুধবার দিবাগত রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ঝড়বৃষ্টিতে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছিল। সাইফুর রহমান মেইন সুইচ দেখতে যান। সুইচে হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে ধরতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর স্ত্রীও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি জিয়া লতিফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.