Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের সিইপিজেডে তোয়ালের গুদামে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

চট্টগ্রামের সিইপিজেডের একটি তোয়ালে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ তোয়ালে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর ৪টা ৫০মিনিটে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে মিতালি টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুন লাগে।

বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসীম উদ্দিন।

তিনি জানান, চারতলা কারখানা ভবনের ছাদে গুদামে আগুন লাগে।  আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ তোয়ালে পুড়ে গেছে।  প্রাথমিকভাবে পরিমাণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।  এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.