Sylhet Today 24 PRINT

লিবিয়ায় পাচারের চেষ্টার সময় চট্টগ্রাম বিমানবন্দরে ৩৯ জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাচারের চেষ্টার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার বিকেলে র‍্যাব-৭ এর অভিযানে এদের আটক করা হলেও আটকের খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার জানানো হয়।

র‍্যাব জানায় , এয়ার এরাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল।

“তারা মানব পাচারের শিকার। পাচারকারী চক্রটির সন্ধানও আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.