Sylhet Today 24 PRINT

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৬

যশোরের শার্শায় রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার আদ-দ্বীন হাসপাতালের সামনে  প্রাইভেটকারের ধাক্কায় বিল্লাল হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত বিল্লাল হোসেন উপজেলার কাঠশেকড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বিল্লাল সকালে মোটরসাইকেলে করে শার্শা বাজারে যাচ্ছিলেন। পথে ওই হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শার্শা থানা উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.