Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৮ লাখ টাকার নিম্নমানের চা-পাতা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৬

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে পাচারের সময়ে ৩২ বস্তা নিম্নমানের চা-পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৬ অক্টোবর) ভোর ৪ টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত মাঠ থেকে এসব চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চা পাতার দাম ৮ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন চা পাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চা পাতা বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.