Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৬৬৯ পিস ছাগলের চামড়া উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৬

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ৬৬৯ পিস (১০ বস্তা) ছাগলের চামড়া পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর দেড় ঘটিকার সময় এ চামড়া উদ্ধার করে।

২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল্লা হিল ওয়াফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পা‌রি বেনাপোলের দুর্গাপুর রোডের নবদিগন্ত স্কুলের পিছনে বিপুল পরিমাণ চামড়া ভারতে পাচারের উদ্দেশ্য‌ে স্তূপ করে রাখা হয়েছে। তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে ১০ বস্তা চামড়া উদ্ধার করা হয়।

এবং পাচারকারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে সটকে পড়ে। পরে চামড়াগুলো ক্যাম্পে এনে খুলে গণনা করা হলে ৬৬৯ পিস চামড়া পাওয়া যায়। তিনি আরো জানান, উদ্ধারকৃত চামড়া বেনাপোল কাস্টমস অফিসে জমা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.