Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, শিক্ষক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজ ছাত্রীকে (২০) ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে সমীর দত্ত (৩৯) নামে এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ফতুল্লার গলাচিপার গোয়ালবাড়ী এলাকার বাসা থেকে সমীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সমীর মৃত মনোহর দত্তের ছেলে।

ধর্ষিত ছাত্রীটি ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার এক ব্যবসায়ীর মেয়ে। তিনি অনার্স প্রথম বর্ষে ছাত্রী। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণের মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.