Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহে শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস এম কবীর, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সমাজ সেবক আমীর হোসেন মালিতা প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগী ও কবিতা আবৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.