Sylhet Today 24 PRINT

ফতুল্লায় অস্ত্রসহ প্রজন্ম লীগের সহসভাপতি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ প্রজন্ম লীগের সহসভাপতি পলাশকে (৩২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে নন্দলালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশ দেলপাড়া কলেজ রোড এলাকার আবুল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী পলাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি জানান, পলাশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.