Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে জেলা নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ফেডারেশনের জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরিফুজ্জামান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক কামাল উদ্দিন, শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, কাজী আজিজুর রহমান, আব্দুল হামিদসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা, দ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

পরে জেলা প্রশাসকের কাছে তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.