Sylhet Today 24 PRINT

বেনাপোলে অবৈধভাবে ভার‌তে পারাপারের সময় আটক ৪৯

মোস্তা‌ফিজুর রহমান,‌ বেনা‌পোল |  ২০ অক্টোবর, ২০১৬

অবৈধভাবে ভারতে পারাপারের সময় বেনাপোল সীমান্তের গাতীপাড়া  গ্রাম থেকে ৪৯ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট, খুলনা, বরিশাল, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে। বৃহস্পতিবার (২০ অক্টোবর)  ভো‌রে তাদের আটক করা হয়।


২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ হিল ওয়াফী জানান, গোপন সংবাদরে ভিত্তিতে জান‌তে পে‌রে বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ৩০ জন পুরুষ, ১১ জন নারী ও ৮ জন শিশুকে অবৈধভাবে পারাপারের সময় আটক করা হয়।  তবে এসময়  পাচারকারী চক্রের কাউকে আটক কর‌তে পারেনি বি‌জি‌বি। তিনি আরো জানান, আটক নারী, পুরুষ ও শিশুদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এএসআই আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.