Sylhet Today 24 PRINT

পাবনায় সৈয়দ শামসুল হক স্মরণসভা আজ

পাবনা সংবাদদাতা |  ২০ অক্টোবর, ২০১৬

পাবনায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ ও কবি ওমর আলীর ৭০তম জন্মদিন পালন করছে সৃজনশীল ছোটকাগজ ফোল্ডার কবিতা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি অডিটোরিয়ামে স্মরণ সভা ও জন্মদিন অনুষ্ঠান আয়োজন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শিবজিত নাগ, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে ফোল্ডার কবিতার সম্পাদক ইদ্রিস আলী অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.