Sylhet Today 24 PRINT

সাপাহারে হেরোইন ও ফেন্সিডিল সহ আটক ৩

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা |  ২০ অক্টোবর, ২০১৬

নওগাঁর সাপাহারে হেরোইন ও ফেন্সিডিল সহ ৩ মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আইহাই ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত ছলিমদ্দীনের পুত্র মো. সিদ্দিকুর রহমান (৩৫) এর শয়ন কক্ষ থেকে ১.২৫ গ্রাম হেরোইন সহ আটক করে।

অপরদিকে এস আই সুমন বুধবার দুপুরে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ইসলামপুর রাস্তার বড় ব্রিজের কাছে বামনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মো. আকতার হোসেন (৩৮), জয়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র আলমগীর হোসেন বাবু (৩২) কে আটক করে।

বৃহস্পতিবার সকালে ১৯ ইন (১) ১-এর ক মাদকদ্রব্য আইনে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.