Sylhet Today 24 PRINT

শৈলকূপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

এ সময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের শফিউদ্দিনের ছেলে লাল্টু (৫০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), আব্দুল মালেকের ছেলে মিলন হোসেন (২৫), টিটো শিকদারের ছেলে আশরাফুল হোসেন (২২), আব্দুল গণির ছেলে টিটো শিকদার (৪৫), কবির শিকদারের ছেলে শিমুল হোসেন (২২) ও রাজু হোসেন (২৩), মুনতাজ মোল্লার ছেলে স্বপন মোল্লা (৪৫), একরামুল মিয়ার ছেলে সুজায়েদ হোসেন (৬০), আব্দুল গণি শিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৬৫), মনিরুল ইসলাম খানের ছেলে রাজু আহম্মেদ (২০), আব্দুল গণির ছেলে টিপু হাসান (৩৫) সহ অন্তত ১৫ জন।

আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফারুক চেয়ারম্যান ও টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.