Sylhet Today 24 PRINT

দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৬

দিনাজপুর জেলার পার্বতীপুরে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

গত বুধবার (১৯ অক্টোবর) পার্বতীপুরের জমিরের হাট এলাকায় সুবল দাসের এই কন্যাশিশুকে গ্রামের লোকজন একটি হলুদ ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা সুবল দাস একজন গাড়িচালক। ওই গাড়ির মালিক এনায়েত আলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুল ইসলাম নামের এক যুবক শিশুটিকে ধর্ষণ করে হলুদ ক্ষেতে ফেলে গেছে। সাইফুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিশুটির অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি শঙ্কামুক্ত নয়।"

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম ধর্ষণের অভিযোগের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে বলেন, "শিশুটির বাবা বাদি হয়ে  মামলা করেছেন, আসামী সাইফুলকে ধরতে র‍্যাব-পুলিশের একাধিক দল কাজ করছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.