Sylhet Today 24 PRINT

বেড়ায় ২০ মন ইলিশ ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পাবনা সংবাদদাতা |  ২২ অক্টোবর, ২০১৬

পাবনা জেলার বেড়া উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিশ মণ ইলিশ মাছ ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এসময় ৪ জেলেকে আটক করা হয়।

শুক্রবার  দুপুরে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমির নেতৃত্বে পরিচালিত এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকারসহ ফিল্ড সহকারী ওবায়দুল ইসলাম ও নগরবাড়ি নৌ পুলিশের এসআই মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

পরে উদ্ধারকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও বিশ মণ ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.