Sylhet Today 24 PRINT

রাঙ্গামাটিতে তিন মাদকসেবী আটক

রাঙ্গামাটি প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৬

রাঙামাটি শহরে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলো- কলিম (২২) পলাশ (২৫) ও হাবিব উল্যা (৩০)।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে দিকে সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সময় হাতে নাতে এই তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কলিম (২২) পলাশ (২৫) ও হাবিব উল্যা (৩০)।

আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে হাসপাতাল এলাকাসহ রাঙামাটি শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ রশিদ।

এস.আই সৌরজিৎ বড়ুয়া ও এ.এস.আই কাউছারকে সাথে নিয়ে পরিচালিত এই অভিযানে হাসপাতাল সংলগ্ন বাঁধের মধ্যে বসে মাদক সেবনের সময় হাতেনাতে উক্ত তিন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে কলিমের নামে আগেও একটি মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। আর অন্যরা আটককৃতরা নিয়মিত মাদক সেবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.