Sylhet Today 24 PRINT

মিরপুরে দুই বোনের ওপর হামলার মূল আসামি আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৬

রাজধানীর মিরপুরে কলেজছাত্রী দুই বোনের ওপর হামলার মূল আসামি জীবন করিম বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব‍)।

সোমবার (২৪ অক্টোবর) সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জানানো হয়, র‍্যাব-৪ এর একটি দল রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে জীবন করিমকে গ্রেপ্তার করে। আজ এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব-৪।

উল্লেখ্য, উত্যক্ত করার প্রতিবাদ করায় গত বুধবার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বখাটেরা। তাদের পিটুনীতে দুই ছাত্রীর মধ্যে একজনের পা ভেঙে যায়। আহত হন অন্য ছাত্রী।

এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা করেন। এ হামলার ঘটনায় লু‍ৎফুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত জীবন করিম পলাতক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.