Sylhet Today 24 PRINT

বাগেরহাট থেকে সন্দেহভাজন ৪ জঙ্গি আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৬

বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবির)র সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন আকাশ, হাবিবুল্লাহ, কবিরুল ও মিজানুর। তাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে এই নামগুলো তাদের আসল নাম কিনা নিশ্চিত করেনি পুলিশ।

সোমবার রাতে উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এদের আটকের খবর জানান বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়।

আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েকটি গুলি, পাঁচটি হাতবোমা, পাঁচটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.