Sylhet Today 24 PRINT

বনশ্রীতে দিনে দুপুরে ডাকাত ধরলেন এলাকাবাসী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৬

রাজধানীর বনশ্রীতে প্রকাশ্য দিবালোকে ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে দুই যুবক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বনশ্রী সেন্ট্রাল রোডের মিষ্টির দোকান ‘সুইট এন সুইট’ এ ঢুকে দোকানীকে জিম্মি করে ক্যাশবাক্স লুট করে দুই যুবক। টাকা নিয়ে বের হওয়ার সময় দোকানের সেলসম্যানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তখন হাতে থাকা কথিত বোমা ফাটানোর ভয় দেখায় দুই যুবকের একজন।

বোমার ভয় দেখানোয় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিন্তু দমে যাননি এলাকাবাসী। দোকান থেকে বের হওয়ামাত্র ওই দুই যুবককে জাপটে ধরেন সাহসী কয়েকজন। তাদের সাথে যোগ অন্যরাও। আটকের পর তাদের গণপিটুনি দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যায়।

দুই যুবক দাবি করেছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে নিজেদের এবং বিভাগের নাম জানতে চাইলে বিভ্রান্তিমূলক উত্তর দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.