Sylhet Today 24 PRINT

জয়পুরহাটে ফাঁসির আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

জয়পুরহাট সদর উপজেলায় র‍্যাবের সাথে কথিত  বন্দুকযুদ্ধে সাফিন আহমেদ নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার দাদরা জৈন্তিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম সাফিন। তিনি সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে এক মামলায় তার ফাঁসির আদেশও হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.