Sylhet Today 24 PRINT

রংপুরে চার্জশিটভুক্ত ৭০ আসামি গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

রংপুরের ৮টি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৭০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) সকালে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার (২৬ অক্টোবর) সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.