Sylhet Today 24 PRINT

পেট্রোল বোমা ও জিহাদি বইসহ ৪ হুজি সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

গাজীপুরে ১০টি পেট্রোল বোমা ও জিহাদি বইসহ হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশ (হুজি) এর চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ।

এ বিষয়ে শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.