Sylhet Today 24 PRINT

ভারতে পাচার হওয়া ৪ নারী ও শিশু‌কে দে‌শে ফেরত

মোস্তা‌ফিজুর রহমান,বেনাপোল |  ২৯ অক্টোবর, ২০১৬

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে পাচার হয়ে আটকের ৩ বছর পর চার নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা স্বদেশে ফেরত আসে।

ফেরত আসা নারী-শিশুরা হলেন, পিরোজপুরের মাকুল বেগম (৩৫), নড়াইলের শিপন মোল্লার ছেলে মেহেদী হাসান (১৩), বাগেরহাটের রফিক শেখের ছেলে মিরাজ শেখ (১৫) ও ঢাকার উত্তরার আব্দুল গনির ছেলে মোহাম্মদ জনি (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে যশোর রাইটস নামে একটি এনজিও সংস্থা তা‌দের পরিবারের কাছে পৌঁছে দিতে ওই নারী ও শিশুদের নিজেদের হেফাজতে নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.