Sylhet Today 24 PRINT

রাজধানীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

রাজধানীর পল্লবীতে এলাকায় ভোরবেলা  মানিক নামের পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোর সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানিয়েছেন।

তিনি জানান রক্তাক্ত অবস্থায় মানিককে (৪৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ছয়টার দিকে তিনি মারা যান।

এসআই বিল্লাল হোসেনের বলেন, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাকে কে বা কারা হত্যা করতে পারে প্রাথমিকভাবে কোন ধারণা করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.