Sylhet Today 24 PRINT

রাজধানীর ভাটারায় বাসা থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে ভাটারা থানার নুরের চালা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রতিবেশী এক যুবক শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তাকে পাশের একটি ভবনে নিয়ে গিয়ে ওই যুবকসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তরের কথা রয়েছে।

এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.