Sylhet Today 24 PRINT

গাইবান্ধায় শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, স্কুলের নৈশপ্রহরী আটক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নৈশপ্রহরী আব্দুর রউফ মিয়াকে (৩৫) আটক করে পুলিশ।

আটক আব্দুর রউফ মিয়া ছান্দিয়াপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে ও ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী।

রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আব্দুর রউফ মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্কুল ছুটির নৈশপ্রহরী আব্দুর রউফ শিশুটিকে ফুঁসলিয়ে স্কুলের ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় রউফ। এ সময় শিশুটির চিৎকারে রউফ পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আদালতের মাধ্যমে রউফকে জেলা কারাগারে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.