Sylhet Today 24 PRINT

শার্শায় হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামী ফের গ্রেপ্তার

বেনা‌পোল প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৬

শার্শায় পুলিশের কাছ থেকে ছিনতায় মামলার আটককৃত আসামী তুহিন (২৩) হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ৪ ঘন্টা পর আবারো তাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুরাদ হোসেন জানান, নাভারন নিউ মার্কেটের সামনে ছিনতাই মামলার আসামী যাদবপুর (ডকেরবাগান) গ্রামের নুনু মিয়ার ছেলে তুহিনকে রবিবার সন্ধ্যায় আটক করে পুলিশ। আটক করার পর কৌশলে তুহিন হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ এলাকায় জোরালো অভিযান চালিয়ে খাজুরা এলাকা থেকে তাকে আবারো আটক করা হয়। এবং এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.