Sylhet Today 24 PRINT

কুষ্টিয়ায় কদমগাছের তলায় দুই বন্ধুর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার একটি গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছের তলা থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

ওই দুই বন্ধু হলেন দাড়েরপাড়া গ্রামের  হুজুর আলীর ছেলে রাকিবুল ইসলাম মোল্লা (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর রহমান (২০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে লাশের সুরতহাল করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ দুই বন্ধু রাকিবুল ও মশিউর নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।আজ সকালে মাঠে গাছের তলে তাদের লাশ পড়ে থাকতে দেথে পুলিশকে খবর দেওয়া হয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.