Sylhet Today 24 PRINT

গাজীপুরে শিশু ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

গাজীপুরে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক বদলি শিক্ষককে আটক করেছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি মাদ্রাসায় শুক্রবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম।

আটক ব্যাক্তি মোঃ সেলিম মিয়াঁ (২২) মাদ্রাসাটির এক শিক্ষকের শ্যালক। সেলিম মিয়াঁ পাবনার বেড়া উপজেলার মালদাপাড়া গ্রামের জসীম মোল্লার ছেলে।

এসআই রফিকুল স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাদ্রাসাটির একজন শিক্ষক ছুটিতে থাকায় তার শ্যালক সেলিম মিয়া কয়েক দিনের জন্য বদলি শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

তিনি আরো বলেন, “সেলিম শুক্রবার সকালে সেই শিশু শিক্ষার্থীকে বাসা থেকে মাদ্রাসায় ডেকে আনেন সেলিম। পরে মাদ্রাসারই একটি কক্ষে তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে এলাকাবাসীরা খবর পেয়ে সেলিমকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।”

বর্তমানে  শিশুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান এসআই রফিকুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.