Sylhet Today 24 PRINT

নেত্রকোনায় গলাকেটে হত্যার ঘটনায় আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ঘোড়াগাঁও গ্রামের আব্দুল মমিনকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, হজরত আলী (৩৫) ও আলমগীর হোসেন (৪০)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াগাঁওয়ের নিজ বাড়ির অদূরে মমিনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

তাদের নিহতের বড় মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.