Sylhet Today 24 PRINT

শৈলকূপায় মুক্তিযোদ্ধার উপর হামলা : স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহের শৈলকূপায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোক্তার হোসনে মৃধার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা মামলায় আসামী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক আজাদ রহমানকে।

৯ নভেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা স্বাক্ষরিত প্যাডে এই বহিষ্কারাদেশ দেয়।

উল্লেখ্য, এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ মোট ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.