Sylhet Today 24 PRINT

রংপুরে জামায়াতকর্মীসহ ৪২ আসামি কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৪২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে রংপুর জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, অভিযানে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ও তারাগঞ্জ উপজেলার  আবদুর রহিম নামে এক জামায়াতকর্মীসহ ৪২ আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি। 

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.