Sylhet Today 24 PRINT

রংপুরে জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার জামায়াতের সহ-সভাপতি আবুল বাতেস মারজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিতলীর দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ ব্যাপারে জানান, গ্রেপ্তারকৃত জামায়াত নেতা মারজানের বিরুদ্ধে থানায় নাশকতাসহ ১৫টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.