Sylhet Today 24 PRINT

গুলশানে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,৩ গৃহকর্মী গুরুতর দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৬

রাজধানীর গুলশান ২ নম্বরে (রোড-৭৩) একটি ডুপ্লেক্স ভবনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এরা হলেন- শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০)। তাদের মধ্যে শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে গেছে।

বাসার দারোয়ান রুবেল ‍তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গুলশান দুই নম্বর সেবকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল‌্যাটে এ ঘটনা ঘটে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.