Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে ট্রাক চাপায় একজনের মৃত্যু

প্রান্ত রনি, রাঙামাটি |  ১৪ নভেম্বর, ২০১৬

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাপ্তাই তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান (৪০)।

সোমবার সকালে তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

মাসুদুর রহমান দীর্ঘ এক দশক ধরে রাঙামাটি তথ্য অফিস এবং কাপ্তাই তথ্য অফিসে সাইন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রাঙামাটির কাঠালতলি এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.