সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০১৬
রাজধানীর ধানমণ্ডিতে সড়ক মেরামতের সময় গরম আলকাতরা গায়ে লেগে ছায় শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানমণ্ডির চার নম্বার রোডে এ ঘটনা ঘটে।
আলকাতরা বহনকারী গাড়ির চাকা বিস্ফোরিত হলে শ্রমিকদের গায়ে গরম আলকাতরা ছিটকে পড়ে তারা দগ্ধ হন।
দগ্ধ শ্রমিকরা হলেন মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম এ ঘটনা ঘটনার সঙ্গেসঙ্গে শ্রমিকদের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।