Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সল্পেরচর গ্রামে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ‍

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় রায়হান উদ্দিন (৩২), তার স্ত্রী মায়া বেগম (২৫) ও তাদের শিশু সন্তান মরিয়ম ওরফে পাখি দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে মায়া বেগম রান্না করতে যান। গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মায়া বেগমসহ ঘুমিয়ে থাকা রায়হান উদ্দিন ও তাদের মেয়ে মরিয়ম দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর জানান, আগুনে তিনজনেরই শরীরের বিভিন্নস্থান পুড়েছে। অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.