Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৬

সাতক্ষীরার বাশদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোসলেম সর্দার (২৪) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ন কবির জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে অন্য রাখালদের সঙ্গে বাশদা সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান মোসলেম। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোসলেম মারা যান।

এ সময় তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.