Sylhet Today 24 PRINT

ঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

ঢাকার চকবাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রীর প্রেমিক মেহেদী হাসানকে (২০) আটক করেছে পুলিশ।

মেহেদী হাসানের বাড়ি যশোর জেলায়। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ জানান, ওই ছাত্রীর সঙ্গে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে মেহেদী ওই ছাত্রীকে চকবাজারে তাঁর এক সহকর্মীর বাসায় এসে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির মালিক এসে তাকে উদ্ধার করেন এবং মেহেদীকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.