Sylhet Today 24 PRINT

রাজধানীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৬

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফুয়াদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফুয়াদ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিপীড়নের শিকার শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা (মামলা নং-২০) করেছেন। এরপর ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।

শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। সেখানে শিশুটির ফরেনসিক টেস্ট করানো হচ্ছে। তার গায়ে কামড়ের দাগ রয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.