Sylhet Today 24 PRINT

যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈশ্বরদী সংবাদদাতা |  ২০ নভেম্বর, ২০১৬

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজয়ী করবে। তিনি যুবলীগ কর্মীদের সারাদেশে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

রোববার (২০ নভেম্বর) বিকালে ঈশ্বরদীর আটঘরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন বাংলা ভাষা আন্দোলনের সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠন, জাতীয় পতাকা বিজয়ের সংগঠন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমার পরিবার। এ পরিবার ঐক্যবদ্ধ থাকবে কেউ রুখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা আবু আহাম্মেদ নাসিম পাভেল, পাবনা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.