Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জ থেকে চাপাতিসহ ২ আনসারুল্লাহ সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক  |  ২২ নভেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাপাতি ও ছুরিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক দু'জনের নাম আলী ও সাব্বির হোসেন। তাদের কাছ থেকে কিছু উগ্রবাদী বই, লিফলেট, চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.