Sylhet Today 24 PRINT

যশোরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

যশোরে বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) উপশহর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ নভেম্বর) তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী সেলিম ড্রাইভার এ ঘটনার সঙ্গে জড়িত। এ সময় মেয়েটির মা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ইতোমধ্যে থানায় মামলা হয়েছে।

অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.