Sylhet Today 24 PRINT

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ট্রাকের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির চলাফেরা দেখে মতো হতো তিনি মানসিক ভারসাম্যহীন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.