সিলেটটুডে ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৬
যশোরের বেনাপোল উপজেলায় অস্ত্র ও গুলিসহ মুরতাজুল মোড়ল ওরফে মুন্না (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জানায়, আটক মুন্না একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অস্ত্র ব্যবসায়ী মুন্নাকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুটি বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।