Sylhet Today 24 PRINT

বরগুনায় মিজান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

বরগুনার আলোচিত মিজান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহা আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, নুরুল ইসলাম (৪৫), সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও জাবেদ আলী।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন কিসলু তালুকদার।

২০০৫ সালে ৯ সেপ্টেম্বর রাতে আসামিরা মাছ ধরার কথা বলে মিজান নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যা করেন। পরে ওই ঘটনায় তার বোন মুন্নি বেগম বাদী হয়ে মামলা করেন।

২৪ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.