Sylhet Today 24 PRINT

স্ত্রী হত্যার অভিযোগ, সেনা সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে সেলিমুজ্জামান (৩৫) নামে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিমুজ্জামান খোলাহাটি সেনানিবাসে দায়িত্বে ছিলেন। তিনি রংপুরের বুড়িহাট ডাক্তারপাড়ার সোলাইমানের ছেলে।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের ২৭ নভেম্বর স্ত্রী মিতালী বেগমকে মারধর করেন সেলিমুজ্জামান। এ সময় রডের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাদী হয়ে নিহতের বাবা থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.